ঢাকা    রোববার, ২৮ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩
Faridpur Today

তরুণদের জন্য ‘কুরবানী রান’ গেমিং টুর্নামেন্ট চালু করল আকিজ আইবস

বাংলাদেশের তরুণ গেমারদের জন্য ‘কুরবানী রান’ নামে একটি গেমিং টুর্নামেন্টের উদ্বোধন করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ আকিজ রিসোর্সের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ আইবস লিমিটেড। শনিবার (১৬ মে) রাজধানীর তেজগাঁওয়ে আকিজ হাউজে আয়োজিত অনুষ্ঠানে টুর্নামেন্টটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। 

দেশীয় গেমিং শিল্পকে এগিয়ে নেওয়া এবং তরুণদের জন্য সুস্থ ও প্রতিযোগিতামূলক বিনোদনের পরিবেশ তৈরির লক্ষ্য নিয়ে আকিজ আইবস-এর গেমিং প্ল্যাটফর্ম 'ইলিউশন আর্ক'-এ এই টুর্নামেন্টের আয়োজন করেছে। প্ল্যাটফর্র্মটিতে (https://illusionarc.com)  নিবন্ধনের মাধ্যমে গেমাররা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারবেন।

আগামী ১০ জুন পর্যন্ত চলবে টুর্নামেন্টটি। এতে অংশগহণকারী শীর্ষ ২৫ জনকে আকর্ষণীয় পুরস্কার দেওয়া হবে। পুরস্কারের তালিকায় রয়েছে রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন, মাইক্রোয়েভ ওভেনসহ আরও নানা উপহার। 

অনুষ্ঠানে আকিজ আইবস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জায়েদ বিন রশিদ বলেন, ‘তরুণদের মাদক, অনলাইন জুয়া ও অন্যান্য ক্ষতিকর আসক্তি থেকে দূরে রাখতে সুস্থ বিকল্প তৈরি করা জরুরি। ‘ইলিউশন আর্ক’ প্ল্যাটফর্মের ‘কুরবানী রান’ টুর্নামেন্ট সেই উদ্যোগেরই অংশ, যাকে ভবিষ্যতে আন্তর্জাতিক পরিসরে নিয়ে য্ওায়ার পরিকল্পনা রয়েছে।’

তিনি আরো বলেন, ‘বাংলাদেশের গেমারদের জন্য একটি দেশীয় প্লাটফর্ম তৈরি করাই ‘ইলিউশন আর্ক’-এর মূল উদ্দেশ্য। দেশের তরুণেরা যেন বিদেশি প্ল্যাটফর্মের ওপর নির্ভর না করে দেশীয় গেমিং শিল্পের বিকাশে যুক্ত হয়, সে লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই উদ্যোগটি তরুণ প্রজন্মের জন্য আকিজ রিসোর্সের একটি ডিজিটাল সিএসআর ইনিশিয়েটিভ।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আকিজ রিসোর্সের চিফ পিপল অফিসার মো. আফসার উদ্দিন, চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার মোহাম্মদ তৌফিক হাসান, আকিজ বিল্ডিং সলিউশনস লিমিটেডের ক্লাস্টার সিইও আসাদুল হক সুফিয়ানী, আকিজ রিসোর্সের হেড অব কর্পোরেট সার্ভিসেস মেজর জাহিদুল হাসান (অব.) এবং 'কুরবানী রান' গেমের প্রধান ডেভেলপার জুবায়ের আল হাসানসহ আকিজ রিসোর্সের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

Faridpur Today

রোববার, ২৮ জুন ২০২৬

তরুণদের জন্য ‘কুরবানী রান’ গেমিং টুর্নামেন্ট চালু করল আকিজ আইবস

প্রকাশের তারিখ : ১৭ মে ২০২৬

featured Image

সম্পাদকঃ মোঃ হোসাইন শেখ, প্রকাশকঃ ইউ.কে. ধর
কপিরাইট © ২০২৬ Faridpur Today । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x