বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩
Faridpur Today

সব খবর

বোয়ালমারীতে পাট ধোয়ার সময় পুকুরে পড়ে যুবকের মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের রেনিনগর গ্রামে পাট ধোয়ার সময় পুকুরে পড়ে আলামিন শেখ (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার সকালে নিজ বাড়ির পাশের একটি পুকুরে এ দুর্ঘটনা ঘটে।নিহত আলামিন শেখ রেনিনগর গ্রামের মো. শামসুল শেখের ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশের পুকুরে পাট ধোয়ার কাজ করছিলেন আলামিন শেখ। একপর্যায়ে মাথায় থাকা পাটের বোঝা পুকুরপাড়ে নামানোর সময় তিনি ভারসাম্য হারিয়ে পানিতে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে দ্রুত বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।স্থানীয়দের দাবি, আলামিন শেখ দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হঠাৎ অসুস্থ হয়ে পানিতে পড়ে যাওয়ার কারণেই তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্ত ও তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। খবর পেয়ে বোয়ালমারী থানার এসআই শিমুল মোল্লা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বোয়ালমারীতে পাট ধোয়ার সময় পুকুরে পড়ে যুবকের মৃত্যু