বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩
Faridpur Today

সারাদেশে টানা পাঁচ দিন দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আগামী টানা পাঁচ দিন দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

এ আই দ্বারা তৈরী ছবি

সারাদেশে টানা পাঁচ দিন দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ভারতের ছত্তিশগড় এলাকায় অবস্থানরত মৌসুমি স্থল নিম্নচাপটি দুর্বল হয়ে বর্তমানে মধ্য প্রদেশ ও উত্তর প্রদেশে সুস্পষ্ট লঘুচাপ হিসেবে অবস্থান করছে। এর প্রভাবে বাংলাদেশের ওপর মৌসুমি বায়ু সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে জোরালো অবস্থায় রয়েছে। এই আবহাওয়ার কারণে দেশের আটটি বিভাগেই বৃষ্টিপাতের তীব্রতা বৃদ্ধি পাবে।

বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, আজ রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। একই সাথে রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

বৃহস্পতিবারও দেশের সব বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টি বা বজ্রবৃষ্টির ধারা অব্যাহত থাকবে। এদিন দেশের বিভিন্ন স্থানে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে, তবে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শুক্রবার রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের আভাস রয়েছে।

শনিবার দেশের সব বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আগামী রোববার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এসব বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে এবং এদিন দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

বিষয় : ভারী বর্ষণ পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তর

Faridpur Today

বুধবার, ০৮ জুলাই ২০২৬

আগামী টানা পাঁচ দিন দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৬

featured Image

সম্পাদকঃ মোঃ হোসাইন শেখ, প্রকাশকঃ ইউ.কে. ধর
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত ফরিদপুর টুডে

0:00 0:00
1.0x