বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩
Faridpur Today

হরিদাসচন্দ্রের গ্রেফতারে নিন্দা ও প্রতিবাদ, মুক্তির দাবি পূজা উদযাপন পরিষদের

ফাইল ছবি

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার শ্রীশ্রী রাধাগোবিন্দ মন্দির ও কালী মন্দির কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা হরিদাসচন্দ্র তরণী দাসকে গ্রেফতারের ঘটনায় গভীর উদ্বেগ, নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ। একই সঙ্গে তাকে দ্রুত জামিনে মুক্তি দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।

সোমবার (১৩ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটি জানায়, গত ১২ জুলাই রাতে হরিদাসচন্দ্র তরণী দাসকে গ্রেফতার করা হয়।

বিবৃতিতে উল্লেখ করা হয়, সম্প্রতি শ্রীশ্রী রাধাগোবিন্দ মন্দির ও কালী মন্দির কমপ্লেক্সে ৮১ ফুট উচ্চতার রাম মূর্তি নির্মাণের উদ্যোগ নেওয়ার পর বিষয়টি ব্যাপক আলোচনায় আসে। সংগঠনের দাবি, ওই উদ্যোগকে কেন্দ্র করে ভগবান রামচন্দ্রের পবিত্র ছবিতে জুতা নিক্ষেপ এবং হিন্দু ধর্ম নিয়ে উসকানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে সম্প্রদায়টির মধ্যে ভীতি ও উদ্বেগের সৃষ্টি করা হয়েছে।

পূজা উদযাপন পরিষদ আরও দাবি করে, হিন্দু ধর্ম অবমাননার অভিযোগে দায়ীদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো দৃশ্যমান আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

বিবৃতিতে সংগঠনটির দপ্তর সম্পাদক শচীন্দ্র নাথ বাড়ৈ স্বাক্ষর করেন।

তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

বিষয় : গাইবান্ধা

Faridpur Today

বুধবার, ১৫ জুলাই ২০২৬

হরিদাসচন্দ্রের গ্রেফতারে নিন্দা ও প্রতিবাদ, মুক্তির দাবি পূজা উদযাপন পরিষদের

প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬

featured Image

সম্পাদকঃ মোঃ হোসাইন শেখ, প্রকাশকঃ ইউ.কে. ধর
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত ফরিদপুর টুডে

0:00 0:00
1.0x