বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
Faridpur Today

ফরিদপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু, উদ্ধার করতে গিয়ে আহত তিন

ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের পূর্ব শৌলডুবী গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিলন মাতুব্বর (২৭) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ সময় তাকে উদ্ধার করতে গিয়ে আরও তিনজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হয়েছেন। মঙ্গলবার (দুপুর) আনুমানিক ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিলন মাতুব্বর পূর্ব শৌলডুবী গ্রামের আব্দুর রব মাতুব্বরের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মিলনের বাড়ির পাশের একটি বৈদ্যুতিক খুঁটি থেকে প্রধান লাইনের তার ছিঁড়ে গোয়ালঘরের ওপর পড়ে যায়। এতে আশপাশের তিনটি বসতঘর ও উঠানজুড়ে বিদ্যুৎ ছড়িয়ে পড়ে। এ সময় গোসল শেষে ভেজা কাপড় শুকানোর জন্য উঠানে টানানো জিআই তারে কাপড় দিতে গেলে মিলন বিদ্যুৎস্পৃষ্ট হন।

তার চিৎকার শুনে উদ্ধার করতে এগিয়ে আসেন মিঠু মাতুব্বর (৩০), হেনা বেগম (২৪) ও ওবায়দুর শেখ (৩০)। তবে তারাও বিদ্যুতের সংস্পর্শে এসে আহত হন।

ঘটনার খবর পেয়ে স্থানীয়রা দ্রুত কাটাখালী বিদ্যুৎ অফিসে যোগাযোগ করলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পরে চারজনকে উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মিলন মাতুব্বরকে মৃত ঘোষণা করেন। আহত তিনজনের অবস্থার অবনতি হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

খবর পেয়ে সদরপুর থানার এসআই (নিরস্ত্র) মো. রনি খালাশী সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থল ও হাসপাতালে পৌঁছান। তিনি মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহটি পুলিশ হেফাজতে নেন।

সদরপুর থানা পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বিষয় : ফরিদপুর যুবকের মৃত্যু বিদ্যুৎস্পৃষ্ট আহত তিন

Faridpur Today

বুধবার, ২২ জুলাই ২০২৬

ফরিদপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু, উদ্ধার করতে গিয়ে আহত তিন

প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

featured Image

সম্পাদকঃ মোঃ হোসাইন শেখ, প্রকাশকঃ ইউ.কে. ধর
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত ফরিদপুর টুডে

0:00 0:00
1.0x