শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
Faridpur Today

ফরিদপুরে নানা আয়োজনে উদযাপিত হয়েছে উল্টো রথযাত্রা। শ্রীঅঙ্গনে প্রসাদ বিতরণ উদ্বোধন এবং গৌড় গোপাল আঙ্গিনার শোভাযাত্রার উদ্বোধন করেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।

ফরিদপুরে উৎসবমুখর পরিবেশে উল্টো রথযাত্রা ও প্রসাদ বিতরণ অনুষ্ঠিত

ছবি: শ্রীধাম শ্রীঅঙ্গনে জগন্নাথদেবের রথযাত্রা

ফরিদপুরে নানা ধর্মীয় আচার-অনুষ্ঠান, বর্ণাঢ্য শোভাযাত্রা ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয় সনাতনীদের অন্যতম ধর্মীয় উৎসব উল্টো রথযাত্রা । শুক্রবার দিনব্যাপী শহরের বিভিন্ন মন্দির ও ধর্মীয় প্রতিষ্ঠানের উদ্যোগে পৃথকভাবে উল্টো রথযাত্রার আয়োজন করা হয়। এতে জেলার বিভিন্ন এলাকা থেকে আসা হাজারো ভক্ত ও দর্শনার্থীর উপস্থিতিতে শহরজুড়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।

সকালে শ্রীধাম শ্রীঅঙ্গনের উদ্যোগে ব্রাহ্মণকান্দাস্থ শ্রীঅঙ্গন থেকে উল্টো রথযাত্রা শুরু হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে গোয়ালচামট শ্রীঅঙ্গনে গিয়ে শেষ হয়। সেখানে ধর্মীয় আলোচনা, নামসংকীর্তন এবং ভক্তদের মাঝে প্রসাদ বিতরণের আয়োজন করা হয়।

শ্রীঅঙ্গনে আয়োজিত প্রসাদ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। এ সময় তিনি উপস্থিত ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানান।

এরপর সকাল প্রায় ১১টা ৫০ মিনিটে তিনি গৌড় গোপাল আঙ্গিনায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উল্টো রথযাত্রার বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করেন। উদ্বোধন শেষে শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় গৌড় গোপাল আঙ্গিনায় ফিরে আসে।

অনুষ্ঠানে বিভিন্ন হিন্দু ধর্মীয় ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, জেলা বিএনপির নেতাকর্মী, ভক্তবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সহাবস্থান ও সামাজিক ঐক্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

এদিকে চৌধুরী বাড়ি মন্দিরের উদ্যোগেও পৃথক একটি উল্টো রথযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সূচনাস্থলে ফিরে আসে। রথখোলা এলাকাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হয়। এছাড়া বিকেলে বাংলাদেশ ইসকনের উদ্যোগে আরেকটি বর্ণাঢ্য রথযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

উল্টো রথযাত্রা উপলক্ষে ফরিদপুর শহর ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে অসংখ্য সনাতন ধর্মাবলম্বী ও দর্শনার্থী অনুষ্ঠানে অংশ নেন। ভক্তদের পদচারণায় দিনভর মুখর হয়ে ওঠে শহরের বিভিন্ন সড়ক। উৎসবকে ঘিরে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।

ধর্মীয় ভাবগাম্ভীর্য, শোভাযাত্রার বর্ণিল আয়োজন এবং ভক্তদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এবারের উল্টো রথযাত্রা ফরিদপুরবাসীর কাছে এক মিলনমেলায় পরিণত হয়।

বিষয় : Faridpur Today ফরিদপুর সংবাদ রথযাত্রা জগন্নাথদেব শ্রীধাম শ্রীঅঙ্গন Faridpur Faridpur News উল্টো রথযাত্রা রথযাত্রা ২০২৬ উল্টো রথযাত্রা ফরিদপুর ফরিদপুর রথযাত্রা গৌড় গোপাল আঙ্গিনা ইসকন ফরিদপুর সনাতন ধর্ম হিন্দু ধর্মীয় উৎসব প্রসাদ বিতরণ চৌধুরী নায়াব ইউসুফ বাংলাদেশ রথযাত্রা Rath Yatra Ulto Rath Yatra Jagannath Rath Yatra Hindu Festival Bangladesh

Faridpur Today

শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

ফরিদপুরে উৎসবমুখর পরিবেশে উল্টো রথযাত্রা ও প্রসাদ বিতরণ অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২৬

featured Image

ফরিদপুরে নানা ধর্মীয় আচার-অনুষ্ঠান, বর্ণাঢ্য শোভাযাত্রা ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয় সনাতনীদের অন্যতম ধর্মীয় উৎসব উল্টো রথযাত্রা । শুক্রবার দিনব্যাপী শহরের বিভিন্ন মন্দির ও ধর্মীয় প্রতিষ্ঠানের উদ্যোগে পৃথকভাবে উল্টো রথযাত্রার আয়োজন করা হয়। এতে জেলার বিভিন্ন এলাকা থেকে আসা হাজারো ভক্ত ও দর্শনার্থীর উপস্থিতিতে শহরজুড়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।

সকালে শ্রীধাম শ্রীঅঙ্গনের উদ্যোগে ব্রাহ্মণকান্দাস্থ শ্রীঅঙ্গন থেকে উল্টো রথযাত্রা শুরু হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে গোয়ালচামট শ্রীঅঙ্গনে গিয়ে শেষ হয়। সেখানে ধর্মীয় আলোচনা, নামসংকীর্তন এবং ভক্তদের মাঝে প্রসাদ বিতরণের আয়োজন করা হয়।

শ্রীঅঙ্গনে আয়োজিত প্রসাদ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। এ সময় তিনি উপস্থিত ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানান।

এরপর সকাল প্রায় ১১টা ৫০ মিনিটে তিনি গৌড় গোপাল আঙ্গিনায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উল্টো রথযাত্রার বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করেন। উদ্বোধন শেষে শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় গৌড় গোপাল আঙ্গিনায় ফিরে আসে।

অনুষ্ঠানে বিভিন্ন হিন্দু ধর্মীয় ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, জেলা বিএনপির নেতাকর্মী, ভক্তবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সহাবস্থান ও সামাজিক ঐক্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

এদিকে চৌধুরী বাড়ি মন্দিরের উদ্যোগেও পৃথক একটি উল্টো রথযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সূচনাস্থলে ফিরে আসে। রথখোলা এলাকাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হয়। এছাড়া বিকেলে বাংলাদেশ ইসকনের উদ্যোগে আরেকটি বর্ণাঢ্য রথযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

উল্টো রথযাত্রা উপলক্ষে ফরিদপুর শহর ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে অসংখ্য সনাতন ধর্মাবলম্বী ও দর্শনার্থী অনুষ্ঠানে অংশ নেন। ভক্তদের পদচারণায় দিনভর মুখর হয়ে ওঠে শহরের বিভিন্ন সড়ক। উৎসবকে ঘিরে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।

ধর্মীয় ভাবগাম্ভীর্য, শোভাযাত্রার বর্ণিল আয়োজন এবং ভক্তদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এবারের উল্টো রথযাত্রা ফরিদপুরবাসীর কাছে এক মিলনমেলায় পরিণত হয়।

Faridpur Today

সম্পাদকঃ মোঃ হোসাইন শেখ, প্রকাশকঃ ইউ.কে. ধর
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত ফরিদপুর টুডে

0:00 0:00
1.0x