ফরিদপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৪ হাসপাতাল ও ১ ডায়াগনস্টিক সেন্টার বন্ধ
ফরিদপুরে বিভিন্ন অনিয়মের অভিযোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চারটি বেসরকারি হাসপাতাল ও একটি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে এসব প্রতিষ্ঠানে ভর্তি রোগীদের সরকারি বা অন্য অনুমোদিত হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছে।মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর ১২টা ৩০ মিনিট থেকে ১টা ৫০ মিনিট পর্যন্ত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনের বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে এ অভিযান পরিচালিত হয়।অভিযানে নেতৃত্ব দেন ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান ও নাজমুন নাহার নাঈম উপস্থিত ছিলেন।অভিযান শেষে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় আল-জারা প্রাইভেট হাসপাতাল, মেডিকেল প্রাইভেট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, লিলি প্রাইভেট হাসপাতাল, হলি সিটি প্রাইভেট হাসপাতাল এবং মা-মনি ডায়াগনস্টিক সেন্টার, ক্লিনিক ও হাসপাতাল বন্ধ ঘোষণা করা হয়।প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে চিকিৎসাধীন রোগীদের নিরাপদে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল অথবা অন্য উপযুক্ত হাসপাতালে স্থানান্তর করতে হবে, যাতে চিকিৎসাসেবায় কোনো বিঘ্ন না ঘটে।এ ঘটনায় প্রয়োজনীয় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম ফরিদপুর সিভিল সার্জনের কার্যালয়ে প্রক্রিয়াধীন রয়েছে।