ফরিদপুরে ১০ আগস্ট গঙ্গাজল অর্পণ কর্মসূচি
গঙ্গাজল অর্পণ কমিটি ফরিদপুরের উদ্যোগে আগামী ১০ আগস্ট, সোমবার ভোরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে গঙ্গাজল অর্পণ কর্মসূচি অনুষ্ঠিত হবে।আয়োজক সূত্রে জানা গেছে, বাংলা ১৪৩৩ সালের ২৪ শ্রাবণ, সোমবার ভোর ৫টায় পদ্মা নদীর সিএন্ডবি ঘাট ও ফরিদপুর পৌর বিসর্জন ঘাট থেকে গঙ্গাজল সংগ্রহ করা হবে। পরে সংগৃহীত গঙ্গাজল ফরিদপুর শহরের বিভিন্ন নির্ধারিত শিব মন্দিরে অর্পণ করা হবে।কর্মসূচির আওতায় যেসব মন্দিরে গঙ্গাজল অর্পণ করা হবে—• নিলটুলী স্বর্ণপট্টি সার্বজনীন কালী মন্দির• শ্রী শ্রী নারায়ণ মন্দির, চকবাজার• শ্রী শ্রী কৈলাশধাম শিব মন্দির, চকবাজার• নন্দালয় শিব মন্দির, রথখোলা• শ্রী শ্রী গৌর গোপাল আঙ্গিণা শিব মন্দির• শ্রী শ্রী মদন গোপাল আঙ্গিণা শিব মন্দির• বাগানবাড়ি শিব মন্দির• শ্রীধাম শ্রীঅঙ্গন যোগমায়া চালতাতলা শিব মন্দিরধর্মীয় এ কর্মসূচিকে ঘিরে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। ভক্তদের অংশগ্রহণে কর্মসূচিটি ধর্মীয় আবহে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আয়োজকরা।আয়োজক কমিটির পক্ষ থেকে ধর্মপ্রাণ সনাতন ধর্মাবলম্বীদের যথাসময়ে উপস্থিত হয়ে গঙ্গাজল অর্পণ কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।