জাপানের বিপক্ষে ব্রাজিলের চূড়ান্ত একাদশ, মাঠে খেলবেন যারা
বিশ্বকাপের নকআউট পর্বে জাপানের বিপক্ষে ব্রাজিল। বাংলাদেশ সময় আজ (সোমবার) রাত ১১ টায় হিউস্টনে মুখোমুখি হবে দুই দল। শেষ ষোলোতে যায়গা পেতে সেলেসাওরা গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষের একাদশকে অপরিবর্তিত রেখেছে।
ব্রাজিলের আক্রমণভাগে ভিনিসিয়াস জুনিয়র ও ম্যাথিউস কুনিয়ার সঙ্গে আছেন ১৯ বছরের বোর্নামাউথে খেলা তরুণ রায়ান। রাফিনিয়ার ইনজুরিতে স্কটল্যান্ডের বিপক্ষে প্রথমবার ব্রাজিলের শুরুর একাদশে জায়গা পান তিনি। রাইট উইঙ্গ দিয়ে দারুণ খেলে কোচ কার্লো আনচেলত্তির আস্থা অর্জন করেছেন রায়ান।
ব্রাজিলের মিডফিল্ড সামলানোর ভার থাকছে অভিজ্ঞ কাসেমিরো, ব্রুনো গিমারেজ ও লুকাস পাকুয়েতার কাঁধে। ফুলব্যাকে ডগলাস সান্তোস ও দানিলোর ওপর আস্থা রাখছেন ব্রাজিলের ইতালিয়ান কোচ। স্কটল্যান্ডের বিপক্ষে শেষ ১৫ মিনিট নেইমার জুনিয়র মাঠে থাকলেও জাপানের বিপক্ষে শুরুর একাদশে নেই তিনি।
ব্রাজিলের একাদশ: অ্যালিসন বেকার, দানিলো, মার্কুইনোস, মাগালহায়েস, সান্তোস, কাসেমিরা, গিমারেজ, পাকুয়েতা, রায়ান, কুনিয়া, ভিনিসিয়াস।
জাপানের একাদশ: জিওন সুজুকি, তমিয়াসু, তানিগুচি, হিরোকি ইটো, রিস্তো দুয়ান, কাইসু সানো, কামাদা, নাকামুরা, জুনয়া ইটো, ইউইদা, মায়ইদা।