সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩
Faridpur Today

ফরিদপুরে বজ্রপাতে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে

ফরিদপুর জেলা প্রতিনিধি:ফরিদপুর সদর উপজেলার খলিলপুর বিলডাঙ্গা গ্রামে বজ্রপাতে সাব্বির মোল্লা (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার সকাল প্রায় ১১টা ৫০ মিনিটে বৃষ্টির সময় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।নিহত সাব্বির মোল্লা খলিলপুর বিলডাঙ্গা গ্রামের বাসিন্দা কাশেম মোল্লার ছেলে।স্থানীয় সূত্রে জানা গেছে, বৃষ্টির সময় সাব্বির তার দুই বন্ধুকে নিয়ে বাড়ির পাশের একটি কাঁঠাল গাছের নিচে আশ্রয় নিয়েছিল। এ সময় হঠাৎ গাছের পাশেই বজ্রপাত হলে তিনজনই ছিটকে পড়ে। এতে সাব্বির গুরুতর আহত হন। পরে স্বজনরা তাকে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক দুপুর সাড়ে ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।এ ঘটনায় সাব্বিরের সঙ্গে থাকা অপর দুই বন্ধু অক্ষত রয়েছেন এবং তারা বর্তমানে সুস্থ আছেন।ঘটনার খবর পেয়ে ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালের তথ্য সংগ্রহ করে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।স্থানীয়দের প্রতি খোলা মাঠ, উঁচু গাছ ও ঝুঁকিপূর্ণ স্থানে বজ্রপাতের সময় অবস্থান না করার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ফরিদপুরে বজ্রপাতে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে