শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
Faridpur Today

ফরিদপুরে অনুষ্ঠিত হলো ‘পিইএমএফইসি জাতীয় বিজ্ঞান উৎসব-২০২৬’

শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্কতা, গবেষণামুখী চিন্তাভাবনা এবং উদ্ভাবনী দক্ষতা বিকাশের লক্ষ্যে ফরিদপুরে অনুষ্ঠিত হয়েছে ‘পিইএমএফইসি জাতীয় বিজ্ঞান উৎসব-২০২৬’।শুক্রবার (তারিখ) সকালে ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের ঈশান মিলনায়তনে পদ্মা ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্ম এডুকেশন কর্নারের উদ্যোগে এ উৎসবের আয়োজন করা হয়। এতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদরপুরের চন্দ্রপাড়া ডিগ্রি কলেজের শিক্ষক মোহাম্মদ নূরুল ইসলাম।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হা-মীম গ্রুপ ও চ্যানেল টোয়েন্টিফোরের পরিচালক এবং দৈনিক সকাল-এর প্রকাশক আবুল কালাম আজাদ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. ফজলুল হক খাঁন, ফরিদপুর ওয়েলফেয়ার ফোরামের সভাপতি কর্নেল (অব.) ফারুক ইয়া আযম, ব্র্যাক ব্যাংক পিএলসি টেকেরহাট শাখার এভিপি মো. ইকবাল হোসেন, ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিদ্দিকুর রহমান, কৃষিজীবী কল্যাণ সংঘের সাধারণ সম্পাদক এস. এম. শাহজাহান, ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আমজাদ হোসেন পলাশ, মো. ফায়সাল আলাম, মো. ইলিয়াস হোসেন, জাহাঙ্গীর আলম, অ্যাপোলো স্পেশালাইজড হাসপাতাল, ফরিদপুরের মো. দেলোয়ার হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা।আলোচনা পর্বে বক্তারা বলেন, বিজ্ঞানভিত্তিক শিক্ষা ও গবেষণার প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে এবং নতুন প্রজন্মকে প্রযুক্তিনির্ভর ও উদ্ভাবনী চিন্তায় উদ্বুদ্ধ করতে এ ধরনের বিজ্ঞান উৎসব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা নিয়মিত এ ধরনের আয়োজন অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।দিনব্যাপী উৎসবে বিজ্ঞানভিত্তিক প্রদর্শনী, শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন, জ্ঞানভিত্তিক প্রতিযোগিতা এবং বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের সৃজনশীল প্রকল্প ও উদ্ভাবনী ধারণা উপস্থাপন করে দর্শনার্থীদের প্রশংসা অর্জন করেন।আয়োজকরা জানান, উৎসবে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৫০ জন প্রতিযোগী ‘এ’ ও ‘বি’—এই দুই ক্যাটাগরিতে অংশ নেন। প্রতিযোগিতা শেষে দুই বিভাগ থেকে মোট ছয়জন বিজয়ীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।আয়োজকদের আশা, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানচর্চা, গবেষণা এবং উদ্ভাবনী চিন্তার প্রসারে ইতিবাচক ভূমিকা রাখবে এবং ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ উৎসব আয়োজন করা হবে।

ফরিদপুরে অনুষ্ঠিত হলো ‘পিইএমএফইসি জাতীয় বিজ্ঞান উৎসব-২০২৬’