শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩
Faridpur Today

ভাবিকে পিটিয়ে খুন, দেবরসহ গ্রেফতার ৩ জন

ছবি: AI

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে নাসিমা বেগম (৪৫) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের দেবর আলাল মিয়াসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের আমলাবো এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নাসিমা বেগম ওই এলাকার বাবুল মীরের স্ত্রী। তাদের তিন ছেলে ও তিন মেয়ে রয়েছে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন—নাসিমার দেবর আলাল মিয়া, তার স্ত্রী জোসনা বেগম এবং মেয়ের জামাই শাকিল মিয়া।

পুলিশ ও নিহতের পরিবারের ভাষ্য অনুযায়ী, আমলাবো এলাকায় বাবুল মীর নিজ জমিতে একটি ভবন নির্মাণ করছিলেন। ভবন নির্মাণের সময় জমির সীমানা নিয়ে তার ভাই আলাল মিয়ার সঙ্গে বিরোধ সৃষ্টি হয়। এ নিয়ে কয়েক দিন ধরে দুই পরিবারের মধ্যে উত্তেজনা চলছিল।

বৃহস্পতিবার সন্ধ্যায় সীমানা নিয়ে নাসিমা বেগমের সঙ্গে আলাল মিয়ার তর্ক-বিতর্ক হয়। একপর্যায়ে আলাল মিয়া, জোসনা বেগম, শাকিল মিয়াসহ কয়েকজন নাসিমা বেগমকে রড দিয়ে মারধর করেন বলে অভিযোগ করা হয়েছে। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্বজনরা তাকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, এ ঘটনায় পাঁচজনকে অভিযুক্ত করে থানায় অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে। ইতোমধ্যে আলাল মিয়া, জোসনা বেগম ও শাকিল মিয়াকে গ্রেফতার করা হয়েছে।

ওসি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িত অন্যদেরও গ্রেফতারের চেষ্টা চলছে। গ্রেফতার তিনজনকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

বিষয় : গ্রেফতার নারায়ণগঞ্জ ভাবিকে পিটিয়ে খুন

Faridpur Today

শনিবার, ১৫ আগস্ট ২০২৬

ভাবিকে পিটিয়ে খুন, দেবরসহ গ্রেফতার ৩ জন

প্রকাশের তারিখ : ১৪ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদকঃ মোঃ হোসাইন শেখ, প্রকাশকঃ ইউ.কে. ধর
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত ফরিদপুর টুডে

0:00 0:00
1.0x