সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩
Faridpur Today

পেনাল্টির জন্য ভিনি ছিলেন কোচের ষষ্ঠ পছন্দ

ভিনি নেননি পেনাল্টি। সংগৃহীত ছবি

নিউজার্সি স্টেডিয়ামে নরওয়ের বিপক্ষে ১২ মিনিটেই এগিয়ে যেতে পারত ব্রাজিল। মাতেউস কুনিয়ার ওপর ফাউল করা হলে ভিএআর দেখে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। শুরুতে মনে হচ্ছিল, ভিনিসিয়ুস জুনিয়রই নেবেন ওই শট। 

পেনাল্টি স্পটের কাছে বল নিয়েও লম্বা দাঁড়িয়ে ছিলেন ভিনি। তবে সবাইকে অবাক করে দিয়ে শেষ মুহূর্তে ব্রুনোর হাতে বল তুলে দিয়ে সরে আসেন। আর গোলকিপারের বাম পাশ দিয়ে গোল করার চেষ্টায় ব্যর্থ হন ব্রুনো।

ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, পেনাল্টি শুটআউটের জন্য নির্ধারিত প্রথম পাঁচজন কিকারদের তালিকায় ছিলেন না ভিনি। তার মতে, ভিনি ছিলেন দলের ষষ্ঠ পছন্দের পেনাল্টি কিকার।

আনচেলত্তি বলেন, ‘আমরা পরিসংখ্যান বিশ্লেষণ করেছি। সবার মধ্যে সেরা ছিল রাফিনহা। মাঠে থাকা খেলোয়াড়দের মধ্যে এরপর ছিল নেইমার, ইগর থিয়াগো, ব্রুনো গিমারায়েস এবং গ্যাব্রিয়েল মার্টিনেল্লি।’

ব্রুনো গিমারায়েসকে পেনাল্টি নিতে পাঠানোর ব্যাখ্যায় ব্রাজিল কোচ বলেন, আমরা ব্রুনোকেই বেছে নিয়েছিলাম। কারণ আমাদের মনে হয়েছিল তখন মাঠে থাকা খেলোয়াড়দের মধ্যে পেনাল্টি নেওয়ার জন্য সেরা বিকল্প সেই ছিল।

পেনাল্টি না নেওয়া নিয়ে ভিনি বলেছেন, কোচ আগে থেকেই ঠিক করে দেন পেনাল্টি কিক কে নেবে। তিনি ব্রুনোকে বেছে নিয়েছিলেন। সে আমার চেয়ে ভালো পেনাল্টি নেয়, তাই কোচ তাকে বেছে নিয়েছিলেন। এটুকুই। আমি কখনো দায়িত্ব থেকে পালিয়ে যাইনি।

বিষয় : ব্রাজিল ফুটবল দল ভিনিসিয়ুস জুনিয়র ফুটবল বিশ্বকাপ ২০২৬

Faridpur Today

সোমবার, ০৬ জুলাই ২০২৬

পেনাল্টির জন্য ভিনি ছিলেন কোচের ষষ্ঠ পছন্দ

প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৬

featured Image

নিউজার্সি স্টেডিয়ামে নরওয়ের বিপক্ষে ১২ মিনিটেই এগিয়ে যেতে পারত ব্রাজিল। মাতেউস কুনিয়ার ওপর ফাউল করা হলে ভিএআর দেখে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। শুরুতে মনে হচ্ছিল, ভিনিসিয়ুস জুনিয়রই নেবেন ওই শট। 

পেনাল্টি স্পটের কাছে বল নিয়েও লম্বা দাঁড়িয়ে ছিলেন ভিনি। তবে সবাইকে অবাক করে দিয়ে শেষ মুহূর্তে ব্রুনোর হাতে বল তুলে দিয়ে সরে আসেন। আর গোলকিপারের বাম পাশ দিয়ে গোল করার চেষ্টায় ব্যর্থ হন ব্রুনো।

ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, পেনাল্টি শুটআউটের জন্য নির্ধারিত প্রথম পাঁচজন কিকারদের তালিকায় ছিলেন না ভিনি। তার মতে, ভিনি ছিলেন দলের ষষ্ঠ পছন্দের পেনাল্টি কিকার।

আনচেলত্তি বলেন, ‘আমরা পরিসংখ্যান বিশ্লেষণ করেছি। সবার মধ্যে সেরা ছিল রাফিনহা। মাঠে থাকা খেলোয়াড়দের মধ্যে এরপর ছিল নেইমার, ইগর থিয়াগো, ব্রুনো গিমারায়েস এবং গ্যাব্রিয়েল মার্টিনেল্লি।’

ব্রুনো গিমারায়েসকে পেনাল্টি নিতে পাঠানোর ব্যাখ্যায় ব্রাজিল কোচ বলেন, আমরা ব্রুনোকেই বেছে নিয়েছিলাম। কারণ আমাদের মনে হয়েছিল তখন মাঠে থাকা খেলোয়াড়দের মধ্যে পেনাল্টি নেওয়ার জন্য সেরা বিকল্প সেই ছিল।

পেনাল্টি না নেওয়া নিয়ে ভিনি বলেছেন, কোচ আগে থেকেই ঠিক করে দেন পেনাল্টি কিক কে নেবে। তিনি ব্রুনোকে বেছে নিয়েছিলেন। সে আমার চেয়ে ভালো পেনাল্টি নেয়, তাই কোচ তাকে বেছে নিয়েছিলেন। এটুকুই। আমি কখনো দায়িত্ব থেকে পালিয়ে যাইনি।

Faridpur Today

সম্পাদকঃ মোঃ হোসাইন শেখ, প্রকাশকঃ ইউ.কে. ধর
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত ফরিদপুর টুডে

0:00 0:00
1.0x