মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩
Faridpur Today

নেইমারের অবসর ভেঙে ফেরার গুঞ্জন, খেলবেন ২০৩০ বিশ্বকাপ!

বিশ্বকাপ ট্রফি জয়ের স্বপ্নটা শেষ পর্যন্ত অপূর্ণই রয়ে গেল নেইমারের। টানা চারটি বিশ্বকাপ খেলেও ব্রাজিলকে শিরোপা এনে দিতে পারেননি এই তারকা ফরোয়ার্ড। চলতি বিশ্বকাপের শেষ ষোলোতে নরওয়ের কাছে হারের পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান তিনি। তবে অবসরের ঘোষণার অল্প কিছুদিনের মধ্যেই একটি ভাইরাল ভিডিও ও তার প্রতিক্রিয়া নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ‘নার্ডসোল এআই’ নামের একটি পেজ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি একটি আবেগঘন ভিডিও প্রকাশ করে। সেখানে বর্তমানের নেইমারকে তার ছোটবেলার সংস্করণের সঙ্গে কথোপকথনে দেখা যায়। ভিডিওর শেষদিকে ২০৩০ বিশ্বকাপে ব্রাজিলের হাতে ট্রফি তুলে দেওয়ার একটি কল্পিত দৃশ্যও দেখানো হয়। ভিডিওটির ক্যাপশনে প্রশ্ন রাখা হয়—‘নেইমারের পক্ষে কি বিশ্বকাপ জেতা সম্ভব?’

ভিডিওটি প্রকাশের পরপরই ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। সবচেয়ে বেশি আলোচনায় আসে নেইমারের নিজের প্রতিক্রিয়া। তিনি পোস্টটিতে আবেগঘন ইমোজি দিয়ে মন্তব্য করেন, যা অল্প সময়ের মধ্যেই প্রায় ২৪ লাখ লাইক পায়। এরপর থেকেই অনেক সমর্থক ধারণা করতে শুরু করেন, হয়তো নেইমার ভবিষ্যতে অবসর ভেঙে জাতীয় দলে ফেরার কথা ভাবছেন।

এই জল্পনাকে আরও উসকে দিয়েছে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর উদাহরণ। ৩৯ বছর বয়সে মেসি এবং ৪১ বছর বয়সে রোনালদো বিশ্বকাপে খেলায়, ৩৪ বছর বয়সে আন্তর্জাতিক ফুটবল ছাড়ার সিদ্ধান্ত নেওয়া নেইমারের ফেরার সম্ভাবনা নিয়ে আশাবাদী হয়ে ওঠেন অনেক ব্রাজিলিয়ান সমর্থক।

তবে ব্রাজিলের সংবাদমাধ্যম ইউওএল এস্পোর্তে জানিয়েছে, বাস্তবতা ভিন্ন। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, নেইমারের আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত এবং তা পরিবর্তনের কোনো ইঙ্গিত নেই।

প্রতিবেদন অনুযায়ী, বিশ্বকাপ-পরবর্তী সময়ে কোচ কার্লো আনচেলত্তির পরিকল্পনায় নেইমারের জন্য কোনো জায়গা রাখা হয়নি। ফলে ২০৩০ বিশ্বকাপে মাঠে নামা তো দূরের কথা, ব্রাজিলের জার্সিতে তাকে আবার দেখা যাওয়ার সম্ভাবনাও অত্যন্ত ক্ষীণ।

বিষয় : ফুটবল বিশ্বকাপ-২০২৬ ব্রাজিল নেইমার

Faridpur Today

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

নেইমারের অবসর ভেঙে ফেরার গুঞ্জন, খেলবেন ২০৩০ বিশ্বকাপ!

প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬

featured Image

সম্পাদকঃ মোঃ হোসাইন শেখ, প্রকাশকঃ ইউ.কে. ধর
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত ফরিদপুর টুডে

0:00 0:00
1.0x